শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বি-৫২ বিমানের উড্ডয়নের কোনো ‘অপারেশনাল’ মূল্য নেই

রাশিদুল ইসলাম : [২] ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমানের উড্ডয়নের কোনো কার্যকর মূল্য নেই। এধরণের দুটি বিমানের উড্ডয়ন ও ফিরে যাওয়ার সামান্যই মূল্য আছে বলেও ইরানি জেনারেল মন্তব্য করেন। মেহর

[৩] জেনারেল বাঘেরি বলেন গত কয়েক মাসে মার্কিন বিমানবাহী রণতরী ও হেলিকপ্টার রণতরী, সাবমেরিন উপসাগরীয় এলাকায় আসার পর ফিরে যেতে বাধ্য হয়েছে। তারা এধরনের শক্তি প্রদর্শন করছে ইরানের প্রতিরক্ষা শক্তি দেখে ভীত হবার কারণে।

[৪] তিনি বলেন গত ২০দিনে ইরান ২০টিরও বেশি সামরিক মহড়া পরিচালনা করেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে।

[৫] জেনারেল বাঘেরি বলেন ইরানের শত্রুরা হুমকি দেওয়ার নীতি থেকে কখনো সরে দাঁড়াবে না। তাই তাদের অবরোধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর জবাব দিতে হবে। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের চাপ দিয়ে আসছে এবং তা মোকাবেলায় ইরানি জাতি সর্বোত্তম প্রতিরোধ গড়ে তুলেছে।

[৬] তিনি বলেন ইরানিদের ঐক্য শত্রুরা সহ্য করতে পারছে না। যুক্তরাষ্ট্র এখন ব্যারাকে পরিণত হয়েছে। অর্ধেক মার্কিন নাগরিক নির্বাচনকে প্রহসন মনে করছে। সংসদে বিক্ষোভকারীরা হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়