শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৪ শিশু শিক্ষা কেন্দ্র

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়া পালংখালী শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি লার্ণিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] ১৮ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩ টার সময় আগুন লাগে। আগুন দেখে আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পানি না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তবে রাত ৩.৪৫ টায় ফায়ার সার্ভিস এসে স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহসানিয়া মিশন (ডাম) এর ৪ শিশু শিক্ষা কেন্দ্র (লার্ণিং সেন্টার এল সি) পুড়ে ছাই হয়ে যায়।

[৫] ঢাকা আহছানিয়া মিশনের কক্সবাজারস্থ কর্মকর্তা মোঃ হানিফ জানান,অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা আমার জানা নেই।

[৬] ঢাকা আহাসানিয়া মিশন (ডাম) এর প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান জানান, আগুনে পুড়ে এল সি’র ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তিনি বলেন, চারটি ক্লাস্টার এল সি গত ১০ জানুয়ারি এল সি গুলোর কাজ শেষ হয়। আর ১২ তারিখ আমরা ভেন্ডারের কাছ থেকে রিসিভ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়