শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইশরাকের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে দুদকের আপিল

নূর মোহাম্মদ : [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে আপিলটি কার্য তালিকাভুক্ত রয়েছে।

[৩] সম্পদের বিবরণী দাখিল না করায় ২০১০ সালের আগস্টে ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক।

[৪] বিচার শেষে গত বছরের ২৩ নভেম্বর এ মামলায় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম ইশরাককে খালাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়