শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে কুহেলিয়া নদী দখল করে উন্নয়ন কাজ, দখলমুক্ত করতে কক্সবাজারে মানবন্ধন

খালেদ মোশাররফ: কক্সবাজারের মহেশখালী উপজেলাস্থ প্রসিদ্ধ কুহেলিয়া নদীর দখলমুক্ত, খনন ও বাঁধ নির্মাণ এবং কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টেরসহ সকল স্থাপনা ও বাঁধ সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীনভয়েস বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা।

রবিবার (১৭ জানুয়ারী) সকাল ১১টায় গ্রীণ ভয়েস বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি জাবেদুল আনোয়ারের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গ্রীণ ভয়েস বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক দোলন ধর।

বক্তব্য রাখেন, গ্রীনভয়েস বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাহেদ, কক্সবাজার শহর শাখার সভাপতি কফিল উদ্দীন এবং উপজেলা সমন্বয়কবৃদ।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার জেলাজুড়ে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চলছে। একই সাথে নানাভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। প্যারাসেলিং পয়েন্টেসহ অপরিকল্পিত স্থাপনা ও বাঁধ দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের মারাত্মকভাবে ধ্বংস করা হচ্ছে। পরিবেশ রক্ষায় স্থাপনা ও বাঁধ সরিয়ে নিতে হবে। একইভাবে কক্সবাজারের প্রসিদ্ধ নদী কুহেলিয়াকেও গলাটিপে হত্যা হয়েছে।

 

  • সর্বশেষ