শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা টাকা নিয়ে ধস্তাধস্তি অভিযোগ, চাচাতো ভাইয়ের মৃত্যু

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জরিমানার টাকা চাচাতো ভাইয়ের ধস্তাধস্তির সময় হোসেন মিয়া (৫০) নামের আরেক চাচাতো মৃত্যু হয়েছে।

[৩] রোববার বিকেল উপজেলার পানিশ্বর ইউনিয়নের এ ঘটনা ঘটে। হোসেন মিয়া একই এলাকার শোলাবাড়ি গ্রামের মৃত হাজী লাল মিয়ার ছেলে। তিনি এলাকায় সালিশকারক হিসেবে পরিচিত ছিল।

[৪] নিহতের পরিবার ও স্হানীয় সূএে জানা যায়, গত বুধবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শোলাবাড়ির কুলির বাড়ির ছেলেদের সাথে (তাদের)এজামতের বাড়ির ছেলেদের ঝগড়া হয়। পরে স্থানীয় সালিসিতে এজামতের বাড়ির জরিমানা হয়। বিকেলে হোসেন জরিমানার টাকা চাওয়ায় মৃত ফালু মিয়ার ছেলে দুলাল ও মনির তার উঠানে গিয়ে ধস্তাধস্তি করে বুকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে হোসেন উঠানে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন।
পরে হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হোসেনের মৃত্যু হয়েছে।

[৫] সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রক্রিয়াধীন রয়েছে । ময়নাতদন্ত রির্পোট মৃত্যুর আসল কারন জানা যাবে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ