শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:১৭ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষকের যাবজ্জীবন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া ছেলে তার ওয়ারিশ

আফরোজা সরকার: [২] রংপুরের পীরগাছা উপজেলায় এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও এর ফলে সন্তান জন্মদানের মামলায় আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ছেলেকে ধর্ষকের ওয়ারিশ ঘোষণা করে ছেলের ভরণপোষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।

[৩] রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত (পীরগাছা) বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন।

[৪] আদালতের জি আরও এই ঘটনায় দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ২০০৮ সালের ১ ডিসেম্বর পীরগাছা উপজেলার হরিরাম গ্রামের আব্দুর রহমানের মেয়ে শ্রবণ ও বাক প্রতিবন্ধি রুপালিকে একই গ্রামের আব্দুল জলিলের পুত্র আবুল কালাম বাড়ীতে ধর্ষন করে। ঘটনাটি ইশারায় প্রতিবন্ধী নারী স্বজনদের জানায়। এরই মধ্যেই প্রতিবন্ধী নারী গর্ভবতী হয়ে পড়ে।

[৫] এরপর ২০০৯ সালের ৮ ই সেপ্টেম্বর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পর একটি পুত্র সন্তান প্রসব করে। এ ঘটনায় পীরগাছা থানায় পুলিশ মামলা না নেয়ায় ওই নারীর পিতা আব্দুর রহমান বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে আদালতের আদেশে পুলিশ মামলা নিয়ে চার্জশিট প্রদান করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়