শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

এস,এম রিয়াজ: [২] শহরের দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লায় মাহিম হাসান (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে পৌর শহরের দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লার মো: শহিদুল বেপারির ছেলে এবং স্থানীয় আমান উল্লাহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম হাসান পড়া লেখার পাশাপাশি দোকানে শ্রমিকের কাজ করত। মা-বাবার সঙ্গে অভিমান করে শনিবার রাতে নিজ বসত ঘরের পাশে একটি খালি ঘড়ের আড়ার সাথে নিজের মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ শনিবার রাতেই ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে।

[৪] ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান ঘটানাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল রোববার ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়