শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:২৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭১ টিভিকে সতর্ক করলেন হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচারের বিষয়ে একাত্তর টিভিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

[৩] হাইকোর্ট বলেছেন, যেহেতু এটা ৭১ টিভির বিষয়ে এর আগে আদালত অবমাননার অভিযোগ নেই। তাই প্রথমবার হিসেবে আমরা সতর্ক করে নিষ্পত্তি করছি। আশা করছি বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে মিডিয়া আরও সতর্ক থাকবে।

[৪] রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানি হয়। একইসঙ্গে পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে দেওয়া নিষেধাজ্ঞা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল রেখেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়