শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গান গাইবেন লেডি গাগা ও সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ

দেবদুলাল মুন্না:[২] যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকছে ফাদার লিও জে. ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। খবর, গার্ডিয়ান ও সিএনএন।

[৩] ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচ দিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে টিভিতে। এ ছাড়া ‘সেলিব্রিটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এ অনুষ্ঠানে থাকবেন টম হ্যাঙ্কস, জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান।

[৪] স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার অনুরোধ করা হয়েছে। গত চার বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের রাজত্বের সমাপ্তি আর ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের অভিষেকের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পথে শপথ নেবেন বাইডেন।

  • সর্বশেষ