শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে সোমবার

রায়হান রাজীব: [২] সংসদ সচিবালয় সূত্র বলছে, সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশন। এরআগে, সংসদ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে অধিবেশনের সময়কাল ও দেওয়া হবে সভাপতিমÐলী (প্যানেল মেম্বার) মনোনয়ন।

[৩] করোনাভাইরাসের কারণে এবারের অধিবেশনেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ ভবনের মেডিকেল সেন্টারে। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। অধিবেশন কক্ষেও আগের অধিবেশনগুলোর মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৪] সাংবিধানিক বিধানমতে এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

[৫] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, করোনা মহামারির মধ্যে সংসদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়