শিরোনাম
◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লুকাকু বেশি কার্যকরী’

স্পোর্টস ডেস্ক : [২] হাইভোল্টেজ ম্যাচে রোববার (১৭ (জানুয়ারি) ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। ম্যাচটি যেমন মর্যাদার, তেমনি শিরোপা লড়াইয়ের টিকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলের তারকা খেলোয়াড়দের নিয়েও আলোচনার শেষ নেই। তবে হালের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে রোমেলু লুকাকুকে বেশি কার্যকরী খেলোয়াড় মনে করেন ইন্টার ও জুভেন্টাস দুই দলেই খেলা সাবেক তারকা রোবার্তো বনিনসেগনা।

[৩] আগামী ফেব্রুয়ারিতে বয়সটা ৩৬ হলেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন রোনালদো। জুভেন্টাসে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিয়েছেন। সামনে থেকেই দলটির নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টারে যোগ দেওয়ার পর থেকে দারুণ বদলে গেছেন লুকাকু। বনে গেছেন দলটি প্রাণ-ভোমরা। তাই হাইভোল্টেজ সে ম্যাচে এ দুই তারকার দ্বৈরথও দেখেছেন অনেকে।

[৪] তবে রোনালদোর চেয়ে লুকাকুকে এগিয়ে রেখে তুত্তো জুভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিন মৌসুমে জুভেন্টাসে খেলা বনিনসেগনা বলেছেন, একমাত্র ইন্টার খেলোয়াড় যে ফিওরেন্তিনার রক্ষণে সবকিছু কঠিন করেছিল সে হচ্ছে রোমেলু লুকাকু, সে (সেরা ছন্দে) ফিরে এসেছে। দারুণ এক জুটি, লুকাকু ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি মনে করি লুকাকু আরও বেশি কার্যকরী খেলোয়াড়। এটা অনস্বীকার্য। ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত খেলোয়াড় ছিলেন, তবে আমার মনে হয় তার অনেকটা হ্রাস পেয়েছে। - ডেইলি স্টার/ দ্য সান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়