শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৃত্যুতে মামলামুক্ত এরশাদ [২] মঞ্জুর হত্যা মামলায় অব্যাহতির মধ্যদিয়ে মুছে গেলো সব অভিযোগ

শাহীন খন্দকার: [৩] ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়ার পর মোট ৪৩ মামলার আসামী করা হয়েছিলো তাকে।

[৪] সাজা খাটার পাশাপাশি খালাসও পান কয়েকটিতে।

[৫] জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, রাষ্ট্রপতি হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার মামলায় ঢাকার বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন। দুই যুগ পর হাইকোর্ট সেই সাজা বাতিল করেন।

[৬] জাপানি নৌযান কেনায় অনিয়মের মামলায় প্রথমে তিনবছর কারাদণ্ড হয়। পরে হাইকোর্টে আপিলে সাজা এক বছর কমে। গ্রেপ্তার হওয়ার পর দুই বছর কারাগারে কাটানোয় তাকে নতুন করে আর দণ্ড ভোগ করতে হয়নি।

[৭] জনতা টাওয়ার দুর্নীতি মামলায় নিম্ন আদালত এরশাদকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। প্রায় ১৭ বছর পর হাইকোর্ট সাজা কমিয়ে ৫ বছর এবং ৫ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

[৮] এছাড়া স্বর্ণ চোরাচালান, টেলিকম দুর্নীতি, পোল্ট্রি ফার্ম দুর্নীতি, আয়কর ফাঁকি, রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম, হরিপুরে তেল অনুসন্ধানে দুর্নীতি এবং রাডার কেনায় দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিলো এরশাদের বিরুদ্ধে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়