শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৫০ শতাংশ উত্তর বাধ্যতামূলকসহ তিন পরিবর্তন

শরীফ শাওন: [২] করোনা পরিস্থিতি বিবেচনায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এ পরিবর্তন আনা হয়। ৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৩] শনিবার শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ ও ২০১৬ প্রবিধানের আওতায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মোট নম্বরের ৫০ শতাংশ নম্বরের উত্তর দিতে হবে (সব বিভাগের যেকোনো প্রশ্ন থেকে)। ২০১০ ও ২০১৬ প্রবিধানের সব বিষয়ের ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে প্রশ্নপত্রে উল্লিখিত মোট নম্বরের বিপরীতে রূপান্তরিত করে ফলাফল নির্ধারণ করা হবে।

[৪] সরকারি ও বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়