শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চূড়ান্ত ১৮ সদস্যের স্কোয়াডে ডাক পেলেন ‘৩’ তরুণ

রাহুল রাজ : [২] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে ঘোষিত চূড়ান্ত ১৮ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন- পেসার হাসান মাহমুদ, তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম। শনিবার ১৬ জানুয়ারি বিসিবি এই একাদশ নিশ্চিত করেছে।

[৩] প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।

[৪] বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়