শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮, সুস্থ ৬৩৩

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ৩১৫ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২১৫ জনের। এখন পর্যন্ত ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। মোট মারা গেছেন ৭৮৮৩ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

[৫] দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়