শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুকুরে পিতলের গটি উদ্ধার নিয়ে পূর্বধলায় আলোড়ন

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় পিতলের ১টি গটি (৭.২৫ গ্রাম) উদ্ধার করেছে পুলিশ। যা এলাকায় আলোড়ন বিরাজ করছে।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার আগিয়া ইউনিয়নের ধোবা হোগলা গ্রামের মৃত আ: লতিফ এর ছেলে আ: সালামের পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় এ গটি’র সন্ধান মিলেছে। ড্রেজার মেশিন মালিক বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মোশারফ (২৬)।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার মালিক মোশারফ মাটি কাটার সময় ১টি গটি’র সন্ধান মিলার পরে পুকুর মালিক আ: সালামের স্ত্রী তা (গটি) নিজ হেফাজতে নিয়ে যায়। বিষয়টি স্বর্ণ মনে করে ড্রেজার শ্রমিক মনে মনে ক্ষোভ হয়ে ৯৯৯ এ কল করে জানিয়েছে, ধোবা হোগলা মাটির নিচ থেকে গুপ্তধনের সন্ধান মিলেছে। তারপর পূর্বধলা থানা পুলিশ উক্ত গটি টি উদ্ধার করে থানা নিয়ে আসে। শনিবার পূর্বধলা বাজারে ঝন্টু বণিকের স্বর্ণের দোকানে পরিক্ষা করে দেখা যায় আলোচিত, সমালোচিত গটি টি পিতলের।

[৫] পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে থানার এস.আই আ: কাদের, এ.এস.আই. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয় এবং গটি টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেছে। এটি একটি পিতলের গটি। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়