শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের উড়োজাহাজ মালয়েশিয়াতে জব্দ

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ জব্দ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। উড়োজাহাজটির ইজারাসংক্রান্ত একটি মামলা যুক্তরাজ্যের আদালতে চলমান রয়েছে। এই মামলার জেরেই উড়োজাহাজটি জব্দ করা হয়। ইত্তেফাক

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কর্তৃপক্ষ শুক্রবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। বিষয়টি তারা কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করতে চাইছে এমনটা রয়টার্স এর এক প্রতিবেদনে উঠে এসেছে।

পিআইএ মুখপাত্র আবদুল্লাহ এইচ খান বলেন, 'মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি জব্দ করেছে। এ নিয়ে পিআইএর সঙ্গে আরেকটি পক্ষের মামলা যুক্তরাজ্যের আদালতে চলছে। আমাদের পরে জানানো হয়, আদালতের আদেশে উড়োজাহাজটিকে জব্দ করা হয়েছে। পিআইএর আইনজীবীরা মালয়েশিয়ার আদালতে বিষয়টি মোকাবিলা করছেন। আশা করছি, শিগগির এ সমস্যার সমাধান হবে।’

এ নিয়ে মালয়েশিয়ার বিমানবন্দরের পরিচালক প্রতিষ্ঠান মালয়েশিয়া এয়ারপোর্টস হোল্ডিংস বেরহাদ বলেন 'তাদের কাছে আদালতের নির্দেশ রয়েছে, পাকিস্তানের উড়োজাহাজটি যেন কুয়ালালামপুর ছাড়তে না পারে।'

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তার আগপর্যন্ত উড়োজাহাজটি মালয়েশিয়ায় থাকবে।

তবে, পিআইএর পক্ষ থেকে এক বিবৃতিতে এ পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য পাকিস্তান সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

এ ছাড়াও ভুয়া লাইসেন্স কেলেঙ্কারিতে পড়ে পাকিস্তানের অ্যাভিয়েশন খাত ব্যাপক দুর্নাম কুড়িয়েছে। অনেক দেশ পিআইএর ফ্লাইট বাতিল করেছে।

  • সর্বশেষ