শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহায়তার অর্থ ফেরত চাওয়া ‘ভুল’ মেনে ডাচ সরকারের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট : নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। দেশটিতে কয়েক হাজার পরিবারকে শিশু সুরক্ষা তহবিলের টাকা ফেরত দিতে বলার ঘটনায় কর্তৃপক্ষের ‘ভুল’ প্রমাণিত হওয়ায় পুরো সরকারই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী রুট মন্ত্রিসভার পদত্যাগপত্র দেশটির রাজার কাছে জমা দিয়েছেন।জাগো নিউজ

শুক্রবার (১৫ জানুয়ারি) বিবিসির খবরে দেশটির সরকারের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানা গেছে।

পদত্যাগ করার পর মি. রুট সাংবাদিকদের বলেছেন, ‘নিরপরাধ মানুষদের অপরাধী বানানো হয়েছিল। এতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।’

পদত্যাগ করলেও মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের আগ পর্যন্ত মি. রুটের সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্বে থাকবে বলে আশা করা হচ্ছে।

এর আগে স্বাক্ষরের ভুল সংক্রান্ত জটিলতায় কয়েক হাজার অভিভাবককে শিশু পালন তহবিলের টাকা ফেরত দিতে বলা হয়। পরবর্তীতে প্রমাণিত হয় যে, এটি ছিল কর্তৃপক্ষের ভুল। যে অভিভাবকদের টাকা ফেরত দিতে বলা হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন অভিবাসী।

তবে সংশ্লিষ্টরা বলছেন, সম্মান বাঁচাতে পদত্যাগ করা রুট সরকারের একটি কৌশল। আগামী সপ্তাহেই দেশটির সংসদ সদস্যরা এ ঘটনা নিয়ে ভোটাভুটিতে যেতেন।

কোনো ঘটনার দায় মাথায় নিয়ে সামগ্রিকভাবে সরকারের পদত্যাগ করার ঘটনা নেদারল্যান্ডসে এটিই প্রথম নয়। ২০০২ সালে স্রেবেনিকায় বসনিয়ান যুদ্ধে মুসলিম গণহত্যা ঠেকাতে সরকারের ব্যর্থতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর পুরো সরকার পদত্যাগ করে। যদিও ওই যুদ্ধ হয়েছিল তারও ৭ বছর আগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়