শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

রাজু চৌধুরী : [২] মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩৮ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ৭,৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারি) র‌্যাব-৭, চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) মো নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা করেছে।

[৪] উক্ত সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু টোল প্লাজার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। ০১টি মাইক্রোবাসের ভিতর থেকে ১। মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা- আঃ আজিজ, সাং- গবরা কুতুবপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর এবং ২। মোঃ জাহিদ হাসান রাজিব (২২), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- ছোট রংপুর, থানা+জেলা- রংপুরদের’কে আটক করে।

[৫] পরবর্তীতে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্তমতে উক্ত মাইক্রেরাবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭,৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

[৬] গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে ।

[৭] গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-৭, কর্মকর্তা নূরুল আবছার।

  • সর্বশেষ