শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ফেন্সিডিলসহ বেনাপোলের অবৈধ মাদক বিক্রেতা গ্রেফতার

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের কাশিয়ানী বাসষ্ট্যান্ড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ অবৈধ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

[৩] শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের এস আই মো.মাছুম বিল্লাহ সাংবাদিকদের জানিয়েছে, পুলিশের কাছে আটক আসানুর মোল্লা (৩৫), পিং আলতাব মোল্লা ওরফে আবু মোল্লার বাড়ী যশোর জেলার বেনাপোল থানার বেনাপোল গ্রামে।

[৪] সদ্য যোগদানকারী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম- এর সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) এর নেতৃত্বে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মো, মাসুম বিল্লাহ, এসআই নিতাই চন্দ্র সাহা, এএসআই খায়ের শিকদার, ডিবি পুলিশ সদস্য, মো, পলাশ, পুলিশ সদস্য,মো, ইকবাল, পুলিশ সদস্য, আকতার, পুলিশ সদস্য, মো, তানভীর, পুলিশ সদস্য, মো, মনির, পুলিশ সদস্য, মো, মোহন, পুলিশ সদস্য, মো, লোকমান, পুলিশ সদস্য, মো, সারজিদ ও পুলিশ সদস্য, মাসুদসহ আরো অনেকে কাশিয়ানী বাসষ্ট্যান্ড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আসানুর মোল্যা নামে একজন অবৈধ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

[৫] গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ডিবি পুলিশের কাছে ফেন্সিডিলসহ আটক আসানুর মোল্লা (৩৫),পিং আলতাব মোল্লা ওরফে আবু মোল্লার বাড়ী, সাং বেনাপোল, থানা বেনাপোল,জেলা- যশোর। এ ব্যপারে কাশিয়ানী থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ