শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৬ মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ নিয়ে মাস্টারপ্ল্যান স্বাস্থ্য বিভাগের

সমীরণ রায়: [৩] যার ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকা। স্বাস্থ্য বিভাগের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ‘ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবলিশমেন্ট অব সিক্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস’ শীর্ষক সমীক্ষা প্রকল্প শেষ হয়েছে। এ সমীক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য শিক্ষা ও সেবার জন্য হবিগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, নীলফামারী, রাঙামাটি ও মাগুরা জেলায় প্রস্তাবিত ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনে একাডেমিক ভবনসহ নানা প্ল্যান বাস্তবায়ন। এই ৬টি কলেজে নিজস্ব প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম চলমান। সম্ভাব্য সমীক্ষাসহ অন্যান্য প্রতিবেদনসমূহ প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

[৪] ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য জমির পরিমাণ কম-বেশি ২৫ একরের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা যাচাই প্রকল্পের মূল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান কোন এলাকায় অবস্থিত, মূল সড়কের সঙ্গে সংযোগের বর্ণনা, সংশ্লিষ্ট জেলার ডিসি অফিস এবং সিভিল সার্জন অফিস থেকে দূরত্ব ইত্যাদি তথ্য সুনির্দিষ্টভাবে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও মাস্টারপ্ল্যানে উল্লেখ থাকবে বলে জানায় স্বাস্থ্যসেবা বিভাগ।

[৫] স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমান বলেন, দেশে নতুন করে আরও ৬টি মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন করা হচ্ছে। এখানে ক্লাস হচ্ছে একাডেমিক ভবন ছাড়াই। মূল প্রকল্প নেওয়ার আগে আমরা একটা সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছি। সমীক্ষা প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করব। তবে দেশের কৃষি ভূমি সাশ্রয়ে এগুলো ২৫ থেকে সর্বোচ্চ ৩০ একর জমির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়