শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলার পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর ছোড়া রাবার বুলেটের আঘাতে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল হক ছেলে।

[৪] বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৫/৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এসময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন। তার সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।

[৫] এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের (সিও) সাথে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তবে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়