শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিগগিরই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী

জুলফিকার আমীন: [২] দুই জেলার মধ্যে যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ার সাথে বাগেরহাট জেলার (শরণখোলা) রায়েন্দা এর যোগাযোগের সহজ মাধ্যম বলেশ^র নদীতে শিঘ্রই চালু হতে যাচ্ছে ফেরী সার্ভিস।

[৩] জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ ডাঃ মোজাম্মেল হক, বর্তমান সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেল সচিব মোফাজ্জেল হক মন্টুর ঐক্যান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্য রকম গুরুত্বপূর্ণ এ ফেরী সার্ভিস অনুমোদন পায়।

[৪] গত ৬ জানুয়ারী ২০২১ রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যায় ৩ কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাঁকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপথ হবে।

[৫] এদিকে মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশের ৮৩ লক্ষ টাকা ব্যায়ে ১৮ ফুট চওড়া ৫‘শ মিটার সড়ক ও পল্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। চলতি মাসের শেষর দিকে ফেরী নিদর্িৃষ্ট ঘটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ