শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রাণ হারালো এক ছাত্রলীগ কর্মী, সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজু চৌধুরী : [২]নগরীর দেওয়ান বাজার এলাকায় একজন ছাত্রলীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে মেডিকেলে মারা যাওয়া যুবক আশিকুর রহমান রোহিত (২২) ।

[৩] শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। তিনি বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা। বিক্ষোভকারীরা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর দিন ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। জানা যায়,

[৬] এ ঘটনায় ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন, মহিউদ্দিন, বাবু এবং সাবু।

[৭] সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার এলাকার গুলজার মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

[৮] বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, আশিকুর রহমান রোহিতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোহিতের হত্যাকারী মহিউদ্দিন, বাবু এবং সাবু এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে তাদের এই বিক্ষোভ। এদিকে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সড়ক ওপর থেকে সরিয়ে দিতে আসা টহল পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

[৯] ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মহিউদ্দিন, বাবু এবং সাবু। তবে আসাুমিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসির আরাফাত। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়