শিরোনাম
◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত জাগলে যা করবেন

ডেস্ক রিপোর্ট: রাত জেগে কাজ বা পড়াশোনা করতে পছন্দ করেন অনেকেরই। অনেকে আবার দেশে বাইরে সংস্থার সঙ্গে সময় মিলিয়ে কাজ করছেন। সঙ্গত কারণে সময়ের হেরফের তো হচ্ছেই। সেক্ষেত্রে বেশ কিছু মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ রাত জাগলে অনেকের শরীর খারাপ হয়ে থাকে। সময় টিভি

বিশেষজ্ঞদের মতে, এর নানা ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। কারণ দীর্ঘদিন একটানা রাত জাগলে ঘুম নষ্ট হয়। তখন দিনের বেলায় পর্যাপ্ত ঘুমালেও শরীর খারাপ লাগে। এছাড়াও দীর্ঘদিন ধরে রাত জেগে কাজ করলে মেজাজ গরম, কাজে মন না লাগা এসব সমস্যা দেখা দেয়। সকালে উঠে শরীরচর্চার জন্য কোনো উৎসাহও থাকে না।

অনেকে আবার রাত জাগলে বিভিন্ন ধরনের খাবার খেতে থাকেন। এতে ওজন বাড়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগের প্রকোপও বাড়ে। দীর্ঘদিন ধরে রাত জাগলে আবার রাতে ঘুমের অভ্যাস করাও কঠিন হয়ে পড়ে। এ কারণে রাত জাগলে খাবারের ব্যাপারে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে তেল-মশলা, কফি জাতীয় খাবার ত্যাগ করা উচিত। এছাড়াও সুস্থ থাকতে খাদ্য তালিকায় কিছু খাবার যোগ করা দরকার।

যেমন-

পানি : বেশি পরিশ্রম করলে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এমন কী বসে কাজ করলেও পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। আর তাই রাতে কাজ করলে এক ঘণ্টা পর পর এক গ্লাস পানি খান। এতে শরীর পানিশূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।

ঘি : যাদের কোলেস্টেরল আছে তারা অবশ্যই ঘি এড়িয়ে চলুন। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক তারা রাতের রুটি বা ভাতে এক চামচ ঘি খেতে পারেন। ঘি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। শরীরে আর্দ্রতা বজায় রাখে। তবে ঘি এর পরিবর্তে টক দইও খেলেও শরীর সুস্থ থাকে।

বাদাম : রাত জেগে কাজ করার সময় ক্ষিদে পেলে কফি বা চকোলেটের পরিবর্তে কাজু বাদাম কিংবা পেস্তাবাদাম খেতে পারেন। এতে পেট ভরবে আর শরীরও ভালো থাকবে। সেই সঙ্গে ঘুমও ভালো হয়। আর কাজের মাঝে বাদাম খেলে মনও ভালো থাকে।

খেজুর ও খেজুরের গুড় : এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। তাই গুড় দিয়ে রুটি খেতে পারেন। তা না চাইলে শুকনো খেজুর খেতে পারেন কাজের ফাঁকে। খেজুরে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ থাকে। প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর বো খেজুরের গুড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ফল : ফলের রস নয়, রাতে কাজ করার সময় ক্ষিদে পেলে গোটা ফল খেতে পারেন। অনেকেই ভাবেন রাতে ফল খাওয়া ঠিক নয়, কিন্তু রাতে সফেদা, শাঁখালু, আপেল, পেয়ারা, পেঁপে এসব ফল খেতে পারে। এতে পেটও ভরবে আর শরীরও ভালো থাকবে। তবে রাতে সাইট্রাস জাতীয় ফল খাওয়া ঠিক নয়। এতে গ্যাসের সমস্যা হতে পারে। ফল শরীরে পুষ্টি দেয়। এটি খেলে অনিদ্রা, হজমের সমস্যা কমে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়