শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকূপায় নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা, প্রধান আসামী বাপ্পী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকূপা পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর ভাই নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। ডিবিসি নিউজ

গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার প্রধান আসামি বাপ্পিকে।

গত বুধবার রাতে ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনি প্রচারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়। রাত ৯টায় পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেন বল্টু নিহত হন। বল্টু ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

এই ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়