শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু : ধর্ষক ও খুনিদের যারা রক্ষক তাদের ঘৃণা করুন

সাইফুদ্দিন আহমেদ নান্নু : কলাবাগানের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে কিছুই লিখিনি, বলিনি, শুধু শুনছি, দেখছি, পড়ছি। এমন বিষয়ে নিরব থাকা আমার স্বভাববিরুদ্ধ। তবুও থাকছি। কারণ এই ঘটনাটির দিকে যখনই তাকাই তখনই রেইনট্রি হোটেলের ঘটনার উপসংহারের কথা, তনুদের মতো পরিবারের চাপা কান্না, হাহাকারের কথা মনে হয়। এমন ধর্ষণ, হত্যার ঘটনার বিচার, শাস্তি আসলে শেষপর্যন্ত দুপক্ষের লড়াইয়ে পরিণত হয়ে হারিয়ে যায়। যে পক্ষের ক্ষমতা বেশি, টাকাপয়সার ভাণ্ডার বিশাল তারাই শেষ পর্যন্ত জিতে যায়। জয়টা আসে সাধারণত ধর্ষক, খুনিদের পক্ষেই। আইন, সমাজ, সামাজিক মূল্যবোধ, সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ, আকাক্সক্ষা দিনশেষে মূল্যহীন হয়ে ডাস্টবিনে পরে থাকে। সবাই সবকিছু ভুলে যায়। কলাবাগানের এই পিশাচ এবং পিশাচের পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা অনেক লেখা, মন্তব্যও পড়েছি।

আসলে আমাদের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি বলে কিছু নেই। যা নেই তার প্রয়োগের দাবিতোলা হাস্যকর, বালসুলভ। কারণ যেখানে সামাজিক, রাজনৈতিক প্রতিপত্তি, ক্ষমতা, টাকা, ধর্ষক, খুনিদের পাশে দাঁড়িয়ে রক্ষক হয়, সেখানে দৃষ্টান্তমূলক শাস্তির বিশেষ কোনো বিধান,পথ সৃষ্টির কোনো সম্ভাবনা নিকট কেন, সুদূর ভবিষ্যতেও দেখি না। সরব ঘৃণা প্রকাশ করে মনের ভার যন্ত্রণা হালকা করুন, হাঁফ ছাড়ুন সমস্যা নেই। কেবল দৃষ্টান্তমূলক শাস্তিটা চাইবেন না। মনে রাখবেন এই দেশে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান না থাকলেও খুন-ধর্ষণের মতো অপরাধ করে পার পেয়ে যাবার শত শত দৃষ্টান্তমূলক ঘটনা আছে। ধর্ষক, খুনিদের এবং তাদের যারা রক্ষক হয় তাদের ঘৃণা করুন। তাদের প্রতি মানুষের মনে ঘৃণা জাগিয়ে তুলুন, প্রকাশ্যে অভিশাপ দিন, আজ না হোক দীর্ঘ মেয়াদে এই ঘৃণা জানানো, অভিশাপ দেয়া সমাজে ধর্ষকের, খুনি সংখ্যা কমাতে সাহায্য করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ