শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের সমস্যা সমাধানে সরকার তৎপর রয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] কামাল আহমেদ মজুমদার আরও বলেন, করোনার ফলে কর্মহীন হয়ে পড়া সব অসহায় মানুষকে সরকার খাদ্যদ্রব্যসহ
নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

[৩] তিনি বলেন, করোনার টিকা গ্রহণ না করা পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বাইরে অবস্থানকালে
সবাইকে সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধানের বিষয়ে আন্তরিক হতে হবে। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ এ বসবাসরত সবার জন্য টিকা
নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

[৪] বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০-এ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা
বলেন।

[৫] অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫০০ জন স্থানীয় শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়