শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো সাফারি পার্কে উট পাখির ছানার জন্ম

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইনকিউবেটরে উট পাখির ছানা ফোটানোয় অভাবনীয় সাফল্য পেয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ।

ইনকিউবেটরে এখন পর্যন্ত চারটি ছানা ফুটেছে। এছাড়া উট পাখির বেস্টনীতে প্রাকৃতিকভাবে ফুটেছে আরো ৫টি। মরুভুমি অঞ্চলের প্রাণি উটপাখি নিয়ে আশাবাদী গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ।

২০১৩ সালে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে পার্কের জন্য ৬টি উটপাখি আমদানি করা হয়। প্রতিবছরই উটপাখি নিয়মিত ডিম দিলেও ছানা না ফোটায় হতাশা ও অসন্তুষ্টি ছিলো কর্তৃপক্ষের। এবার নতুন ভাবনায় ইনকিউবেটরের মাধ্যমে ৫ থেকে ৭ জানুয়ারি তিন দিনে উট পাখির ৪টি ছানা ফোটানোর প্রথম সফলতা পেয়েছে পার্ক কর্তৃপক্ষ। এছাড়া উট পাখির বেস্টনীতে প্রাকৃতিকভাবে ডিম ফোটে আরো ৫টি ছানার জন্ম হয়েছে। এতে খুশি পার্কে আসা দর্শনার্থীরা।

এখন থেকে নিয়মিত উটপাখির ছানা পাওয়ার প্রত্যাশা পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার। উটপাখির ছানাগুলোর প্রতিটির বাজার মূল্য ৩০ থেকে ৫০ হাজার টাকা।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়