শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ ও অপহরণ মামলা, হাইকোর্টের আদেশে স্বামীর কাছেই ফিরে যাচ্ছেন প্রেমিকা

নূর মোহাম্মদ : [২] পালিয়ে বিয়ে করার ঘটনার পর স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা এক মেয়েকে তার স্বামীর জিম্মায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চাদঁপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে করেন শেখ আলী আহমেদ খোকন।

[৪] আলী আহমেদ খোকন সাংবাদিকদের জানান, চাদঁপুরের সেগুফতা ইয়াসমিন মেহজাবিন ও কামাল মজুমদার পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের মামলা করে মেয়েটির মা। এ মামলায় ৬ মাস পরে মেয়ে ও ছেলেকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মেয়েকে তার মা নিজের জিম্মায় নেয়ার আবেদন করেন। এতে মেয়ে রাজি না হওয়ায় আদালত তাকে গাজীপুর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেন। মেয়েটি শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সময় ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

[৫] এরপর ছেলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে স্ত্রীকে নিজের জিম্মায় নিতে চাদঁপুরের আদালতে আবেদন করেন। তবে তা খরিজ হয়। বিষয়টি নিয়ে তারা হাইকোর্টে আসলে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্ববধায়ককে মেয়ে ও তার বাচ্চাসহ হাইকোর্টে হাজিরের নির্দেশ দেন। আজ আদালতে নবজাতকসহ মেয়েকে হাইকোর্টে উপস্থিত করা হয়।

[৬] ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। ওই ঘটনায় ২০১৯ সালের ৭ ডিসেম্বর মেহজাবিনের মা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়