শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:২১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুশকার মৃত্যু: ফারদিনের তিন বন্ধুকে বিচারের আওতায় আনার দাবি

মহসীন কবির: [২] বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। মাকসুদা আক্তার বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে এজাহারের প্রেক্ষিতে ফারদিনের তিন বন্ধুকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করতে হবে। ডিবিসি টিভি ও মানবজমিন অনলাইন

[৩] তিনি বলেন, সুষ্ঠু বিচার প্রাপ্তিতে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। বিচারকার্যে কোনো প্রভাবশালী মহল যেন প্রভাব ফেলতে না পারে- এ বিষয়ে প্রশাসনকে আরও যত্নশীল হতে হবে।
তিনি বলেন, আনুশকাকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় সঠিক সময়ে, দ্রুততার সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হোক। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার হোক।

[৪] এ সময় আনুশকার সহপাঠী এবং বন্ধু নেহা জামান বলেন, এই ঘটনায় ৪ জন উপস্থিত থাকলেও মামলার এজাহারে তাদের নাম নেই। তাদের নাম পরিচয় নিশ্চিত করে সুষ্ঠু বিচার সুনিশ্চিত করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থী আনুশকার সহপাঠী ছাড়াও উপস্থিত ছিলেন, তার মা শাহনুরী আমিন, লিগ্যাল এডভোকেসি ও লবি’র সাধারণ সম্পাদক, মঞ্জু ধর, ঢাকা মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক রেখা সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়