শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকবাল আনোয়ার: আপাস আকথা : পরীক্ষক-পরীক্ষার্থী

ইকবাল আনোয়ার: পরীক্ষক বলেন পরীক্ষার্থীকে, তুই ফেল। পরীক্ষার্থী : ফেল করলাম কেনো, স্যার? আপনিই তো শিক্ষক ছিলেন। তুই শিখতে পারিসনি। এটা কি আমার দোষ? দোষ হতো না, যদি না অধিকাংশ ফেল না করতো। দেখছি স্যার, ছাগলের লোমের মতো, কালো ছাগলের দেহে দু একটি সাদা লোম খুজলে পাওয়া যায়, সেই সাদা লোমের সংখ্যার মতোই পাসের সংখ্যা। আচ্ছা স্যার, ভাবুনতো দেখি, এক কুমোরের কথা, যে নাকি কলস বানায়। যার প্রায় সব কলসই হয় ফুটা। সে কেমন কুমোর। পরীক্ষক এবার বলেন, যা তুই পাস। আমি একা কেনো, অন্য যারা ফেল করেছে, তাদেরও পাস দিয়ে দেন। আপনিই তো স্যার ন্যায় নীতি শিখিয়েছেন। যা, সব ফেলই পাস। তা হলে স্যার কিসের পরীক্ষা হলো। যারা পাস করেছিলো, তাদের প্রতি তো অবিচার হলো। কী বিপদ তোকে নিয়ে।

বিপদ নয় স্যার। আচ্ছা স্যার, আপনি কি কখনো পরীক্ষা দিয়েছেন? শিক্ষক এ পর্যায়ে রেগে বলেন, আমাকে পরীক্ষা দিতে হয় না। আমি কেবল শিক্ষক। ছাত্র নই কখনো। ছাত্র হলে, কী করে আমি খাঁটি শিক্ষক হবো। আমি পরীক্ষা দিলে, কী করে খাঁটি বা বিশুদ্ধ পরীক্ষক হবো? তা হলে তো আমিও পরীক্ষার্থীই হলাম। তাই তো বলি স্যার। আপনি পরীক্ষা দেননি বলে, পরীক্ষা দরিয়ার দুর্দশা আর অসহায় অবস্থা আপনি জানেন না। অথবা আপনি জানেন। অথবা কেনো বলছি, আপনি অবশ্যই জানেন। আপনি সব জানেন। এ সবই আপনার খেলা স্যার। ফেসবুক থেকে মাসুদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়