শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় নির্বাচনী সহিংসতা, ভোট চাইতে গিয়ে ছুরিকাঘাতে প্রার্থীর ভাই নিহত

নিউজ ডেস্ক : ভোট চাইতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু (৫০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে এই ঘটনা ঘটে।

লিয়াকত হোসেন ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এলাকাবাসীরা জানান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে প্রচারণা চালাতে। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি মার্কার আলমগীর হোসেন বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। হামলার পর গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার মেয়র প্রার্থী জানান, নিহত লিয়াকত হোসেন ও তার বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন আওয়ামী লীগের নেতাকর্মী।

শৈলকুপা থানার পুলিশ কর্মকর্তা আমিরুজ্জামান বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে বল্টু নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়