শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংঘর্ষ ও উত্তেজনার মধ্যে দিয়ে মহেশখালী-বদরখালী ফেরিঘাটস্থ দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

খালেদ মোশাররফ: [২] কক্সবাজারের চকরিয়া বদরখালী টু মহেশখালী সড়কের বদরখালী ফেরিঘাটস্থ চৌরাস্তায় সরকারি রাস্তার জায়গা দখলকরে অবৈধ ভাবে নির্মিত প্রায় দুই শতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজার।

[৩] সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ আমাদের নিয়মিত অভিযান। আর এ অভিযানে যে বা যারা বাঁধা দিবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[৪] জানা গেছে ১৩ জানুয়ারি বুধবার দুপুর ১ থেকে বিকাল ৫টা পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীর সাথে সংঘর্ষ হয়েছে। এতে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন আহত হয়ছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন। তিনি জানান,দোকানে মালামাল সরানোর জন্য ব্যবসায়ীকে সময় দেওয়া হয়েছিল এবং মাইকিং করা হয়েছিল। আজ অভিযানটি পরিচালনা করা হয়েছে। কিছু ব্যক্তি অভিযান পরিচালনা করতে গিয়ে বাঁধা দিয়ে হামলা করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান।

[৫] সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কে বি জালাল উদ্দিন সড়কটি চালু হওয়ার পর থেকে বদরখালী-মহেশখালী ফেরিঘাটস্থা চৌরাস্তার উভয় পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু হয়। একশ্রেণির মানুষ সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাই নির্বিঘ্নে যান চলাচল ও দুর্ঘটনারোধে করতে গতকাল মঙ্গলবার সড়ক ও জনপদ(সওজ) থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মাইকিং করে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তার ধারাবাহিকতায় কে বি জালাল উদ্দিন সড়কের বদরখালী-মহেশখালী ফেরীঘাটস্থ এলাকায় এ সফল উচ্ছেদ অভিযান করা হয়।

[৬] চকরিয়া থানার ওসি সাকের মোহাম্মদ জোবাইর বলেন, অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে বাঁধা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আসে এবং অভিযান পরিচালনায় সহয়তা করে।

  • সর্বশেষ