শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে খবির মন্ডল নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন বেপারী পাড়া এলাকায়। সে একই এলাকার হারেজ মন্ডলের ছেলে।

[৩] জানা গেছে, দেনা-পাওনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গত কয়েকদিন ধরেই পারিবারিক কলহ চলে আসছিল। গত ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে খবির মন্ডল ঘুমুতে যায়। ১৩ জানুয়ারি বুধবার সকালে উঠে তাকে ঘরে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশেই একটি গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

[৪] গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নিহতের মা ছাহেরা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়