শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব থেকে ভিন্ন পথে হাটছে ইন্দোনেশিয়া, তরুণদের লক্ষ্য করে টিকা কর্মসূচি নিয়েছে দেশটি

অনন্যা আফরিন: [৩] ইন্দোনেশিয়াতে শুরু হয়েছে টিকা কর্মসূচি। প্রথম পর্বে অল্প বয়সীদের টিকা প্রদানের অভিনব পরিকল্পনা করেছে দেশটি। ১৮ থেকে ৫৯ বছর বছর বয়সী কর্মজীবিদের শুরুতে করোনা টিকা দেবে দ্বীপ দেশটি। বিবিসি

[৪] বুধবার ইন্দোনেশিয়ার প্রথম নাগরিক হিসেবে টিকা গ্রহণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন টিকা পাচ্ছেন না। কারণ ৭৭ বছর বয়সী এই রাজনীতিবীদকে অতিরিক্ত প্রবীন বিবেচনা করা হচ্ছে। উইদোদোর বয়স ৫৯।

[৫] ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৭ কোটি। দেশটির সংক্রমণ এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সর্বাধিক। সরকারি তথ্যমতে, দেশটির আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই কর্মজীবি।

[৬] সারা বিশ্বই বয়স্কদের আগে টিকা প্রদান করছে। তবে ইন্দোনেশিয়ান প্রশাসনের মতে, তরুণদের আগে নিরাপত্তা জরুরি। কারণ তারাই বাইরে বেশি যায়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়