শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত ৬

মো. আদনান হোসেন : [২] ধামরাই নান্নার ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তালিম (৪২) সহ ৬ জনকে ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

[৩] এ ঘটনায় মঙ্গলবার বিকালে আহতের বড় ভাই বাদী হয়ে সন্ত্রাসী জালাল(৫৫) তারা মিয়া (৩৫),দেলোয়ার হোসেন (২৫) ওফাজ উদ্দিন (৪৫)সমেজ উদ্দিন(৫৮)সোহেল(২৪) মনজু মিয়া(৩৪) সর্ব সাং নান্নার, থানা-ধামরাই,জেলা-ঢাকা মোট ৭ জনকে আসামি করে ধামরাই থানায় একটি অভিযোগ করেছেন।

[৪] অভিযোগ সূত্রে জানা গেছে, নান্নার ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ধরে গত ১২ জানুয়ারি ১২ ঘটিকার সময় তালিম তার দখলিয় সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে জালাল বাহিনী পরিকল্পিতভাবে ধারালো দা-ছ্যান,লোহার রড ও বাঁশের লাঠিদিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তালিমসহ আরো ৬জনকে আহত করে।

[৫] পরে এলাকাবাসী আহত তালিম ও তার বড় ভাইসহ আহতদের উদ্ধার করে প্রথমে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভুক্তভোগী আহত তালিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৬] এদিকে এলাকাবাসী জানান, জালালের সন্ত্রাসী বাহিনী এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।

[৭] এ ব্যাপারে থানার এস.আই আনোয়ার বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়