শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার আহবান ডিএমপি কমিশনারের

ইসমাঈল ইমু: [২] বুধবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোহা. শফিকুল ইসলাম বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবেনা। বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

[৩] ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। এর মাধ্যমে প্রচুর তথ্য পাওয়া যায় যা সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক নিয়ন্ত্রণে আরো বেশি তৎপর হতে হবে। মাদক শুধু উদ্ধার করলে হবে না, এর রুট পর্যন্ত যেতে হবে। প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগের পাশাপাশি ম্যানুয়েল সোর্স নিয়োগের মাধ্যমে বস্তিসমূহ মাদকমুক্ত করতে হবে।

[৪] অনুষ্ঠানে গত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কর্ম সম্পাদনের প্রেক্ষিতে পুরস্কৃত করা হয়।
পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম।

[৫] অফিসার ইনচার্জদের মধ্যে প্রথম হয়েছেন কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর। পুলিশ পরিদর্শক ত তদন্তের মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুর রহমান। পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ফারুক মোল্লা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়