শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় র‌্যাবের অভিযান, ভ্রাম্যমান আদালতে ১১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ও উল্লাপাড়া থানাধীন কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪টি ইটভাটা ধ্বংস ও তিনটি অবৈধ ইটভাটা মালিকদের জরিমানা করা হয়।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারী) সময় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃতে¦ র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করেন। এসময় এ সময়ে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার (পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা) মোঃ মঈন উদ্দিন (জেলা প্রশাসন,সিরাজগঞ্জ) এবং সিনিয়র কেমিস্ট মোঃ মাসুদ রানা (পরিবেশ অধিদপ্তর,বগুড়া) এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

[৪] অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন- ১। মোঃ জেইল হক (৩৭),( Mrs MSB brick শাহাজাদপুর, জরিমানা- ৪ লাখ টাকা), ২। মোঃ রবিউল ইসলাম (৩৮), ( Mrs MNC brick শাহাজাদপুর, জরিমানা- ৪ লক্ষ টাকা), ৩। মোঃ মোহাম্মদ আলী, উল্লাপাড়া, জরিমানা- ৩ লাখ টাকা)। এছাড়াও উল্লাপাড়া থানাধীন ৪টি ইটভাটাকে ধ্বংস করা হয়। সে গুলো হলো H&K brick,HRM brick,KMB brick, MRS Bonna brick। উল্লেখিত তিনটি অবৈধ ইটভাটা মালিকগণকে সর্বমোট এগারো লাখ টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়