শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়েকে ধর্ষণের দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:মানিকগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও  ৫০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আওলাদ হোসেন শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামের আকালী মিয়ার ছেলে।

মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০১১ সালের ২৭ জুন রাতে উত্তর খানপুর গ্রামের এক দিন মুজুরের স্ত্রী ও মেয়েকে কৌশলে জুস পান করায় আসামি আওলাদ হোসেন। জুস পান করার পর মা-মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে মা-মেয়েকে ধর্ষণ করে। ঘরে স্বণালংকার্র ও নগদ  টাকা নিয়ে পালিয়ে যায় আসামি।

পরদিন সকালে বিবস্ত্র অবস্থায় অজ্ঞান মা-মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। জ্ঞান ফেরার পর স্বামীর নিকট ঘটনা বর্ণনা করেন তার স্ত্রী। পরে আওলাদ হোসেন এবং তার দুই সহযোগী আয়নাল ও আমজাদ হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ওই দিনমুজুর। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আয়নাল ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন এবং আসামি আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দন্ড দেওয়া হয়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ