শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

ইমরুল শাহেদ: [২] মিয়ানমারের রাজধানী নেপিইদো সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং যাই অর্থনীতি, বাণিজ্য এবং কারগরি সহযোগিতা নিয়ে এই চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও মিয়ানমারকে তিন লাখ ডোজ কোভিড ভ্যাকসিনও দেবে চীন। ইরাবতি

[৩] পররাষ্ট্রমন্ত্রী ওয়াং যাই ২০২১ সালে প্রথম মিয়ানমারকে দিয়েই শুরু করলেন তার দক্ষিণ-পূর্ব এশিয়া সফর। ৮ নভেম্বরের নির্বাচনের পর এই প্রথম কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করলো। এই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ওয়াং যাই সফরকালে ৩০ লাখ ইউয়ানের মেডিক্যাল সহায়তা দেওয়ারও ঘোষণা করেছে।

[৪] সফর কালে ওয়াং যাই মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী সুচি এবং প্রেসিডেন্ট উইন মিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চায়না-মিয়ানমার ইকোনোমিক করিডোরের (সিএমইসি) আওতায় যেসব প্রকল্পগুলোর কাজ চলছে সেগুলো এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। সিএমইসি হলো চীনের বহুল আলোচিত বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়াটিভের একটি অংশ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়