শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা,প্রতিবাদে মানববন্ধন

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শ্রীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের সাংবাদিক বশির আহমেদ কাজলকে মামলায় আসামী করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী শ্রীপুর উপজেলা পরিষদের সামনে পৌর শহরের প্রধান সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করেন।

[৩] মানবকন্ধন ও প্রতিবাদ কর্মসুচীতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। কর্মসুচীতে অংশগ্রহণকারী ওই সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামী করা হয়েছে বলে মানববন্ধনে বক্তারা দাবী করেন। তারা সংশ্লিষ্টদের কাছে অবিলম্বে ওই সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবী করেন।

[৪] শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও শ্রীপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন’র শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলী স্টার’র গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাব’র সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন’র শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দ, যুগ্ন সম্পাদক দৈনিক খোলা কাগজ’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক’র শ্রীপুর সংবাদদাতা কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন’র গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়’র শ্রীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খান, দৈনিক মানবজমিন’র শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ, ডেইলী নিউজ আওয়ার’র শ্রীপুর প্রতিনিধি তানভির ইউ আহমেদ, যোগফল’র রিপোর্টার মোজাহিদ হোসেন,

[৫] প্রসঙ্গত, ১০ জানুয়ারী শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই রাতে শ্রীপুর থানায় পরষ্পর বিরোধী দুটি মামলা হয়। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের দায়ের করা মামলায় ওই সাংবাদিককে আসামী করা হয়।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়