শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯-এ স্ত্রীর ফোনে লিফট থেকে স্বামীকে উদ্ধার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন কলে রাজধানীর নিকুঞ্জে একটি বহুতল ভবনের লিফটে আটকে পড়া স্বামীকে উদ্ধার করেছে ঢাকার কুর্মিটোলা ফায়ার সার্ভিস।

[৩] সোমবার সকালে নিকুঞ্জের ২০ নম্বর সড়কের একটি ভবন থেকে আতিকুর রহমান (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

[৪] ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, জান্নাতুল নামের একজন নারী নিকুঞ্জ এলাকা থেকে কান্নাজড়িত এবং উদ্বিগ্ন স্বরে ফোনে ৯৯৯ কে জানান, সকাল সোয়া ৮টায় অফিসে যাওয়ার পথে বিদ্যুৎ চলে গেলে তার স্বামী বাসার লিফটে আটকে পড়েন। ইতোমধ্যে ১৫ মিনিট হয়ে গেছে। তারা লিফটের চাবি দিয়ে খোলার অনেক চেষ্টা করেও পারেন নি। লিফটের ভেতর থেকে তার স্বামীর আতঙ্কিত চিৎকার শোনা যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ এ ফোন করেন।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের বলিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একট দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৬] কুর্মিটোলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম ৯৯৯ কে জানান, তারা হাইড্রলিক স্প্রেডার দিয়ে সাত তলা ভবনের অচল লিফটের দরজা খুলতে সক্ষম হন। লিফট থেকে তারা আতিকুরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়