শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষণা অনুদান পাচ্ছেন ইবির ৩৭ শিক্ষার্থী

মুরতুজা হাসান: [২] বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৭ জন শিক্ষার্থী। সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান এম রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

[৩] মনোনীত শিক্ষার্থীরা গবেষণার জন্য ৫৪ হাজার টাকা করে গবেষণা অনুদান পাবেন।

[৪] মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে মনোনীত সর্বমোট তিন হাজার ২৪৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ইবির দুই বিভাগের ১৯ জন এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে চার বিভাগের ১৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

[৫] জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীতরা হলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জান্নাতুল ফেরদৌস, ওয়ালিদ হাসান, জিনিয়া আফরিন, শারমিন আক্তার শাম্মি, মুনতাহা বিনতে মুখলেস, সায়ান আলী, রাকিবুল ইসলাম, রেহেনা আক্তার, বিথি খাতুন, অংকন খান, আব্দুস সবুর, জান্নাতুল ফেরদাউস পারভেজ, মনিরা আক্তার, সানজিদা খাতুন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তারেক আজিজ, রাকিবুল ইসলাম, মাইনুর রেজা, বিল্লাল হোসেন, তায়েবা তাসনিমা।

[৬] ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীতরা হলেন, রসায়ন ও কেমিকৌশল বিভাগের সিনথিয়া খান, সোহানা পারভীন, তাথিয়া ইয়াসমিন, কাজী সুরাইয়া খান, নুসরাত জাহান, আবু সাঈদ, শামীম ইসলাম, আফরোজা আক্তার, আদনান বিন আলীম, হারুন অর রশীদ, ইভানা ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন, ইসমাত জাহান, আলী হাসান, সোনিয়া খান, সাব্বির আহমেদ, পরিসংখ্যান বিভাগের মামুনুর রশীদ ও আইসিটি বিভাগের রুহুল আমিন।

[৭] উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ