শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্য জটিলতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে একমত বাংলাদেশ-ভারত

কূটনৈতিক প্রতিবেদক: [৪] সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তারা বাণিজ্য জটিলতা দূর করতে একমত হন।

[৫] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারতের সঙ্গে ঘনিষ্ট অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানও সম্ভব।

[৬] ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তিনি বলেন নন-ট্যারিফ ব্যারিয়ারসহ সীমান্তগুলোতে কাস্টমস ব্যবস্থাপনায় উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

[৭] ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর আরও সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে।

[৮] রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।

[৯] বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০২০ অর্থ বছরে ভারতে ১০৯৬ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করেছে ৫ হাজার ৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়