শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়িয়ায় স্কুল ছাত্রী অপহরনের আড়াই মাস পর উদ্ধার, গ্রেফতার ৩

পপি আকতার: [২] শরীয়তপুরের নড়িয়া উপজেলার তেলিপাড়া উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রি অপহরনের আড়াই মাসপর উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। গত রোববার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অপহৃতা পপি আকতার (১৪)’কে উদ্ধার করে।

[৩] এ সময় অপহরনকারী রিয়াদ সরদার, তার বাবা জাহাঙ্গীর সরদার ও মা ফাহিমা আকতারকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে পুলিশ গ্রেফতারকৃতদের’কে শরীয়তপুর কোর্টে সোপর্দ করেছে। আমলী আদালতের বিচারক মঙ্গলবার জামিন শুনানীর জন্য দিন ধার্য করে আসামীদের জেলহাজতে প্রেরণ করেছে। ভিকটিম স্কুল ছাত্রীকে মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

[৪] গত ১৭ অক্টোবর তেলিপাড়া উচ্চবিদ্যালয়ে পরীক্ষার খাতা জমা দিতে যাওয়ার সময় তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা জোৎসনা বেগম বাদী হয়ে নড়িয়া থানায় মামলা দায়ের করে। পুলিশ ভিকটিম’কে উদ্ধার ও আসামীদের’কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে। অবশেষে আড়াই মাস পরে ভিকটিমকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। এরপূর্বে গত মার্চ মাসে স্কুল ছাত্রী’কে রিয়াদ অপহরন করেছিল। দীর্ঘ ৪ মাস পরে পুলিশ ভিকটিম স্কুল ছাত্রী’কে উদ্ধার করে ছিল।

[৫] এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা জোৎসনা বেগম বলেন, অনেক কস্ট করে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছে। আমি আমার মেয়েকে পেয় খুব খুশি হয়েছি।

[৬] নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এর পূর্বেও একবার অপহরন হয়ে ছিল। আমরা অনেক চেষ্টা করে ৪ মাস পর উদ্ধার করে আদালতের মাধ্যমে মায়ের কাছে জিম্বায় দিয়ে ছিলাম। এ যাত্রায় উদ্ধার করে আদালতের মাধ্যমে মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এ মামলায় ৩জন আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়