শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ জেএসএস কর্মী আটক

রাঙামাটি প্রতিনিধি: [২] জেলার রাজস্থলীতে অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম উসিংমং মারমা (২৪)। আজ সোমবার ভোরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া থেকে তাকে আটক করা হয়।

[৩] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃর্ত উসিংমং মারমা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস কর্মী ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটি।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই সেনা জোনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস উসিং মং মারমা তাদের অন্যান্য সদস্যসহ আস্তানায় অবস্থান করছিল। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত আস্তানা ত্যাগ করার চেষ্টা করে জেএসএস সদস্যরা। এসময় জেএসএস অন্য সদস্যরা পালিয়ে গেলেও হাতেনাতে  আটক হয় উসিং মং মারমা। পরে ওই আস্তানা তল্লাশী চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও সশস্ত্র সন্ত্রসীদের পোশাক জব্দ করা হয়।

[৫]  রাজস্থলী উপজেলা তানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি মো. মফজল আহমেদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গুলি রাখাসহ সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে উসিং মং মারমা বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়