শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তি মার্চে শেষ হচ্ছে, নবায়নের অনুরোধ জানালো ত্রিপুরা রাজ্য সরকার

মাছুম বিল্লাহ: [২] দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি চুক্তি বর্ধিত করার চিন্তাভাবনা করছেন। রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পত্রিকাটিকে বলেছেন, রাজ্য সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রের সাথে যোগাযোগ করেছেন।

[৩] ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে এখন পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হচ্ছে এবং তারা চান বাংলাদেশের সাথে সরবরাহ বজায় রাখতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের ৫ বছরের চুক্তি আগামী মার্চে সমাপ্ত হবে এবং আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেছি চুক্তির নবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে।’

[৪] বিদ্যুৎ সরবরাহ থেকে রাষ্ট্রায়ত্ত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশনের বার্ষিক আয় ৪৫ কোটি। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য সরকারের একজন কর্মকর্তা জানান, ‘গত বছর আমরা নেপালে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিলাম কিন্তু প্রতিবেশী দেশটির অনাগ্রহের জন্য এই চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি।’ ২০১৬ সালে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়