শিরোনাম
◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নুসরত-নিখিলের ডিভোর্স হচ্ছে? জল্পনা ইনস্টাগ্রামে

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিম বাংলায় এমন বিয়ে কেউ আগে দেখেনি। ডেস্টিনেশন ওয়েডিং! ২০১৭তে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা প্রথম এই জিনিস দেখিয়েছিলেন। তারপর পশ্চিম বাংলায় করে দেখিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈন। তুরস্কের বোদরুম শহরে নুসরতদের বিয়ে অনুষ্ঠান সেজেছিল! বছর দেড়েক কাটতে না কাটতেই কি ভাঙনের মুখে কোটি টাকার বিয়ে? দি ওয়াল

[৩] গত কয়েকদিন ধরেই টালিগঞ্জের হাওয়ায় নুসরত-নিখিলের বিচ্ছেদ জল্পনা ভাসছে। তার মধ্যেই একে অন্যের ইনস্টাগ্রাম প্রোফাইল আন ফলো করে দিলেন। যাতে ডিভোর্সের জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে এমন খবর ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দুজনে রাজস্থানেও বেড়াতে গিয়েছিলেন। তার ভিডিও, ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে নুসরত, নিখিল কেউ মুখ খোলেননি।

[৪] এমনিতে সিনেমা পাড়ায় এরকমই হয়। এই যাঁর জাঁকজমক বিয়ে হচ্ছে দুম করে তাঁর ডিভোর্স হয়ে যায়। তবে আপাতত নুসরত-নিখিলই খবর টলি পাড়ায়।

[৫] বিয়ের পর থেকে নিখিল-নুসরত সুখী দাম্পত্যের ছবি তৈরি করেছিলেন। ইসকনে রথ টানতে যাওয়া থেকে চালতা বাগানের মণ্ডপে সিঁদুর খেলা– নুসরত নিখিল হাজির। ভুলে গেলে চলবে না বিয়ের জন্য বিদেশে গিয়ে একেবারে শেষ পর্বে সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন নুসরত। মাথা ভরা সিঁদুর, মেহেন্দি ভরা হাতে হাতে শাঁখা-পলা পড়ে শপথ নিয়েছিলেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি ছিলেন কনে পক্ষ। তিনিও বান্ধবীর বিয়ের জন্য শপথ নিতে পারেননি। পরে নিয়েছিলেন।

[৬] এখন সেই বিয়ে নিয়েই সংশয়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়