শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ১ লাখ ৪৪ হাজার ৬০০ মূল্যমানের জাল টাকাসহ আটক ২

সুজন কৈরী: আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। তারা হলেন- মিজানুর রহমান ও রেজাউল ইসলাম।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার আশুলিয়ার ভাদাইল গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যমানের জাল নোট, পাঁচটি মোবাইলফোন, একটি কি-বোর্ড, দুটি টোনার, একটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, একটি প্রিন্টার, ১০টি স্ক্যানার বোর্ড, দুটি থাই বোর্ড, ৮৫০ গ্রাম টু পার্ট পেপার জল ছাপ ও ২২ কেজি টাকা বানানোর কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ মুশফিকুর রহমান তুষার বলেন, আটকরা দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করছিলেন। তারা বিভিন্ন জায়গা থেকে জালনোট তৈরির কাঁচামাল সংগ্রহ করে জালনোট তৈরি করতেন। জাল টাকা তৈরি ও বিপণনের কাজে জড়িত চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত। একটি গ্রুপ অর্ডার অনুযায়ী জাল নোট তৈরি করে, অপর গ্রুপ টাকার বান্ডিল পৌঁছে দেয়, আরেক গ্রুপ এসব টাকা বাজারে ছড়িয়ে দেয়। চক্রটি প্যাকেট আকারে সুনির্দিষ্ট কিছু লোককে সরবরাহের নিমিত্তে বিপুল পরিমান জালনোট তৈরি এবং বাজারে সরবরাহ করছিলেন।

র‌্যাব জানায়, মিজানুর রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ২০১২ সালে মাদক ব্যবসায় জড়ান। এর আগেও তিনি মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এক বছর জেল খাটেন। তিন মাস আগে বেরিয়ে তিনি অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। আর আটক রেজাউল জাল টাকা তৈরিতে মিজানুরের সহযোগী হিসেবে কাজ করতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়